ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৬, ২২ মার্চ ২০২২
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
ছবি: সংগৃহীত

চার দফা দাবিতে সিলেটে মঙ্গলবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে। 

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়। 

জেলা প্রশাসক এম মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ প্রশাসন, বিআরটিএর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম বলেন, আমরা চার দফা দাবিতে মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে সিলেট জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছিলাম। জেলা প্রশাসকের আশ্বাসে আমরা এ কর্মসূচি স্থগিত করেছি।

তিনি বলেন, আমাদের চারটি দাবির মধ্যে তাৎক্ষণিকভাবে দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। আরও দুটি দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এজন্য আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছি।  

এর আগে সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪ (খ) ধারায় চালককে জামিন প্রদান করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট ছাড়াই আবেদন গ্রহণ করা, নুতন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করা ও পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেয়া পুনরায় চালু করা এবং সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান করাসহ মোট চার দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!