ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[ জাতীয় ]
মেজর জেনারেল জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত
মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তার চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে, সম্প্রতি তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/একেকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!