ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[ শিল্প ও সাহিত্য ]
তুমি কি আমার সঙ্গে দাবা খেলবে
মৃত্যু-ব্যঙ্গ হাসে, কিন্তু রাজি হয় হায়বিধি! দশ বছরের ক্লান্তিকর ধর্মযুদ্ধ শেষে অগত্যা নাইট চায় কিছুক্ষণ সময়
তুমি কি আমার সঙ্গে দাবা খেলবে ।।
পাথর বাঁধানো পথে
অভয়ারণ্যের সীমানা ছাড়িয়ে
বহুদূর চলে গেছে তুষার ধবল শৃঙ্গ
এই মাত্র শেষ সিকোয়েন্সে এসে
আটকে গেছে দৃশ্যপট
কী এক ব্যঙ্গের ইঙ্গিত দিলেন
মহাশয় বার্গম্যান...
দশ বছরের ধর্মযুদ্ধ শেষে
রণক্লান্ত নাইট ব্লকের মুখোমুখি মৃত্যুদূত
এ কী! তার ফ্যাকাসে মুখের হাসি
উজ্জ্বল লুব্ধক চোখ
যেন দীর্ঘ কৃষ্ণ পোশাকের ধূর্তমূর্তি এক
অতঃপর মৃত্যু প্রশ্ন করে নাইটকে ‘তুমি কি প্রস্তুত'
নাইটের উত্তর, আমার দেহ প্রস্তুত
হে, মহামান্য মৃত্যুবর
কিন্তু আত্মা নয়
‘তুমি কি আমার সঙ্গে দাবা খেলতে প্রস্তুত?’
– নাইট জানতে চায়
মৃত্যু-ব্যঙ্গ হাসে, কিন্তু রাজি হয়
হায়বিধি! দশ বছরের ক্লান্তিকর ধর্মযুদ্ধ শেষে
অগত্যা নাইট চায় কিছুক্ষণ সময়
মৃত্যুর কাছে এসে
জানতে চায়, ঈশ্বর কি সত্যি আছে?
মৃত্যু ভেংচি হাসে, বলে
ঈশ্বর সম্পর্কে উদাসীন আমি আছি
তবে মেয়েদের কিন্তু খুব ভালোবাসি
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!