[ করোনাভাইরাস ]
দেশে আরো ১০ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৬২২ জনে দাঁড়িয়েছে।
তবে এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি। এতে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৪ জনে অপরিবর্তিত রয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৫২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দেশে করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!