ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১৯৪০০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭, ১৬ জানুয়ারি ২০২৩
বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১৯৪০০০
ফাইল ফটো

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬৯৭ জন মারা গেছেন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৩০ হাজার ৪০৫ জনে।

এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত কমেছে ৪৮ হাজার। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৭০৭ জনে।

সোমবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮১ জন। মৃত্যু হয়েছে ৪১৫ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬২ হাজার ৬৭৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন। মারা গেছেন ২ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ২৫ হাজার ৫৪১ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!