ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে আরো ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ১০ সেপ্টেম্বর ২০২৩
দেশে আরো ১৭ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪৫ হাজার ৫১৭ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত রয়েছে।

Advertisement

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ২৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!