এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৫৫ জন। অন্যদিকে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৭৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।