[ দেশজুড়ে ]
নান্দাইলে অটোচাপায় প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে পৌর শহরে অটোরিকশা চাপায় সিয়াম নামের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় তৌফিক নামের আরেক শিশু আহত হয়েছেন।
শনিবার সকালে পৌর শহরের নান্দাইল-হোসেনপুর আঞ্চলিক সড়কের আচারঁগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার খারুয়া ইউপির কাদিরাবাদ গ্রামের মজনু মিয়ার ছেলে।
স্থানীয় কাউন্সিলর আ. হান্নান জানান, মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন সিয়াম। তিনি মামাতো ভাই তৌফিককে নিয়ে নানা বাড়ির লাগোয়া সড়কের পাশে খেলছিলেন। খেলার এক পর্যায়ে দুইজন সড়কে চলে গেলে একটি অটোরিকশা তাদের চাপা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত তৌফিককে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!