ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের ঋণ শোধ করার আগেই ‘মেয়ের মৃত্যু’ সংবাদ পেলেন বাবা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১৬ আগস্ট ২০২০
বিয়ের ঋণ শোধ করার আগেই ‘মেয়ের মৃত্যু’ সংবাদ পেলেন বাবা
স্বামী শরীফের সঙ্গে নিহত লাইজু

ময়মনসিংহের ধোবাউড়ায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র পাঁচ মাস আগে ওই উপজেলার ঘোষগাঁও গ্রামের মতিউর রহমান শরীফের সঙ্গে বিয়ে হয় তার।

নিহত লামিয়া লাইজু ময়মনসিংহ নগরীর নাটকঘর বাইলেন এলাকার মুদি দোকানি আব্দুস সামাদের মেয়ে। শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আব্দুস সামাদ জানান, ধার-দেনা করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন। এখনো ঋণ শোধ করতে পারেননি তার আগেই মেয়ের মৃত্যুর সংবাদ পেলেন।

Advertisement

তিনি আরো জানান, বিয়ে সময় চার ভরি স্বর্ণালঙ্কার দিয়েছেন। এরপর আরো ১০ লাখ টাকার জন্য চাপ দেন লাইজুর স্বামী শরীফ। টাকা দিতে না পারায় তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সামাদ।

ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। নিহতের শ্বশুর শাহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে লাইজুর স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন। ময়নাদতন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!