ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে শিশুদের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১৬ আগস্ট ২০২০
হবিগঞ্জে শিশুদের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৩
ছবি : ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনতৈল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, মনতৈল গ্রামের ইমান আলীর ছেলে অন্তর আলী ও জবেদ মিয়ার ছেলে আনফর মিয়ার মধ্যে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনা তাদের বাড়িতে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।

Advertisement

ওসি আরো জানান, আহত অবস্থায় বাচ্ছু মিয়া, আনজু মিয়া, ইমন মিয়া, লাউছ মিয়া, নাছির উদ্দিন, কামাল মিয়া, কালাম মিয়া, রশিদ আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!