[ দেশজুড়ে ]
কালকিনিতে অটোচাপায় বৃদ্ধ নিহত
দুর্ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের ভিড়
মাদারীপুরের কালকিনিতে অটোচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাংঙ্গাব্রিযে এ ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী ব্যাপারী উপজেলার কাজিবাকাই ইউপির মাইজপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, একই উপজেলার বালিগ্রাম ইউপির খাতিয়াল গ্রামের মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন তৈয়ব আলী ব্যাপারী। ওই সময় ভাঙ্গাব্রিজ এলাকায় বরিশালগামী একটি মাহিন্দ্র অটো তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থানেই নিহত হন তিনি। খবর পেয়ে ডাসার থানা ও মোস্তফাপুর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মোস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও মাহিন্দ্র অটোরিকশা উদ্ধার করা হয়েছন। অটোচালক পলাতক রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!