ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির কারণে বগুড়ায় ঈদ জামাত মসজিদে আদায়

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ৩ মে ২০২২
বৃষ্টির কারণে বগুড়ায় ঈদ জামাত মসজিদে আদায়
ঈদগাহ মাঠে জমে থাকা পানি

বগুড়ায় বৃষ্টিপাতের কারণে ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ। আজ মঙ্গলবার ভোর থেকেই এ জেলায় শুরু হয় বৃষ্টি। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি থামলেও ঈদগাহ্ মাঠে জমে থাকে পানি।

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে। টানাবৃষ্টির কারণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বায়তুর নূর সেন্ট্রাল মসজিদে। এদিন সকাল থেকেই মাইকে ঘোষণা দিয়ে মসজিদ জামাত আদায় করার জন্য মুসল্লিদের জানানো হয়।  

বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, ঈদের দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে বগুড়ায় বৃষ্টিপাত শুরু হয়। এদিন সকাল ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ দুপুরে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!