ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ট্রাকচাপায় নিথর হলো শিশু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১০ সেপ্টেম্বর ২০২২
নেত্রকোণায় ট্রাকচাপায় নিথর হলো শিশু
ফাইল ফটো

নেত্রকোণার পূর্বধলায় ট্রাকচাপায় কাইয়ুম নামে ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন।

শনিবার বিকেলে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর বাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম একই এলাকার আইয়ুব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাইয়ুম শনিবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি যাচ্ছিল। হামিদপুর বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক কাইয়ুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!