ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২৪ আগস্ট ২০২২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বুধবার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ৩৮ বছর বয়সী ফরহাদ শেখ ও একই উপজেলার সোনাকুড় এলাকার ৫৫ বছরের রুবিয়া বেগম। তবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৩৫ বছর।

সদর থানার ওসি মো. নাসীর উদ্দীন জানান, বিকেলে সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটির ওপর পড়ে একটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত মোটরসাইকেল আরোহীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সদর উপজেলার সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবিয়া নিহত হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!