ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সড়ক দুর্ঘটনায় মেয়েকে হারিয়ে আত্মহত্যা করলেন বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ২ আগস্ট ২০২২
সড়ক দুর্ঘটনায় মেয়েকে হারিয়ে আত্মহত্যা করলেন বাবা-মা
মেয়ে অদ্রিতার সঙ্গে মা-বাবা। ছবি: সংগৃহীত

দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় মেয়ে অদ্রিতার মৃত্যুতে হতাশ হয়ে পড়েছিলেন বাবা-মা। সেই হতাশা থেকেই শেষ পর্যন্ত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের আসানসোলে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে অদ্রিতার সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার মা। পরে ২৭ জুলাই আত্মহত্যা করেন তিনি। এরপর ১ আগস্ট অদ্রিতার বাবা মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। পরে তিনিও গামছা গলায় লাগিয়ে ফাঁস নেন তিনি। অদ্রিতার বাবা একটি সুইসাইড নোট রেখে গেছেন। যেখানে তিনি লিখেছেন, আমি আমার পুপু প্রিয়তমকে ভালোবাসি। 

সোমবার সকালে মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তার ভাই অমরজিৎ মণ্ডল বলেন, আমার বড় ভাই রঞ্জন এবং তার স্ত্রী রাজশ্রীগীতার ১১ বছরের একটি মেয়ে ছিল। তার নাম অদ্রিতা। আদর করে তাকে ‘পুপু’ ডাকতেন তারা। ২ জুন ভাবি ও তার মেয়ে মেদিনীপুরে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কার তাদের ধাক্কা দেয়। অদ্রিতা ঘটনাস্থলেই মারা যায়। এরপর থেকে শোকার্ত বাবা-মা প্রায়ই শ্মশান ঘাটে যেতেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!