ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দৌলতখানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ২৮ নভেম্বর ২০২৬
দৌলতখানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দৌলতখানের পাটোয়ারি বাজার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পতিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সরকারি সম্পদে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মদনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় তাদের কণ্ঠে শোনা যায়, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা- হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ চায়। তাই কোনো অপশক্তি যেন আবারও দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

দৌলতখান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব পণ্ডিতের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া। এ সময় মদনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!