ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১:৫৯, ২৮ নভেম্বর ২০২৬
কুমিল্লায় ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লার সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’

কুমিল্লার সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লার প্রাণকেন্দ্র আনন্দ সিটি সেন্টারের ইয়াম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

‘সবার জন্য বাংলাদেশ’-এর বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক মাহবুর আলমের সঞ্চালনায় সভায় মূল প্রতিপাদ্য তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. রাশেদুল হাসান।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা মানুষের বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে। অথচ ধর্ম-বর্ণ ও দলমত-নির্বিশেষে প্রত্যেকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে।” এ কার্যক্রমে উপস্থিত সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন শারমিন সুলতানা চৈতি, হেযবুত তওহীদের কুমিল্লা অঞ্চলের আমির সেলিম হোসেন, জেলা সভাপতি মো. ওমর ফারুক, ‘সবার জন্য বাংলাদেশ’-এর কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক অচিন্ত্য দাস টিটু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাফর আলী, সদস্যসচিব মানিক মিয়া, বাজুস সভাপতি শাহ মো. আলমগীর খান, অধ্যাপক মো. নুরুল আনোয়ার, লেখক, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা কামাল উদ্দীন আহমেদ, কুমিল্লা জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, নিরাপদ চালক চাই-এর সভাপতি মো. আজাদ সরকার, দ্য থিওসোফিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক রাহুল তারণ পিন্ট, সংগীতশিল্পী মো. সাইফুল হাসান, বাউলশিল্পী মো. আয়াতউল্লাহ, মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক রিংকু ঘোষ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সামসুল আলম লিটন।

এ ছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা জজ কোর্টের অ্যাডভোকেট নাবিলা আক্তার, বিজনেস ওমেন ফাহমিদা সুলতানা, সাংবাদিক আয়েশা আক্তার, কুমিল্লা জজ কোর্টের শারমিন সুলতানা, কুমিল্লা জজ কোর্টের অ্যাডভোকেট মহিতুন ইসলাম, ছোট শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যাপক সৈয়দ গোলাম কিবরিয়া, আলাপ থিয়েটারের সভাপতি খাজা বাহাউদ্দীন, কবিতা পরিষদ কুমিল্লার শিপন হোসেন, মেহেদীয়া দরবার শরিফের মীর মোহাম্মদ ইমামউদ্দীন, সাংবাদিক দিলীপ মজুমদার, প্রধান নির্বাহী মাধব কুমার ত্রিপুরা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দিলীপ নাগ কানাই, সাংবাদিক বিপ্লব চক্রবর্তী, উদীচীর সহসভাপতি রত্না সাহা এবং মোহনপুর মাজারের মোতোয়াল্লি মো. আব্দুল মালেক।

সভায় সকলে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত, শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/সিটিজিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!