ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন অভিনেত্রী অ্যান হেচে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ১৩ আগস্ট ২০২২
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন অভিনেত্রী অ্যান হেচে
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মার্কিন অভিনেত্রী অ্যান হেচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

বিষয়টি নিশ্চিত করে অ্যান হেচের পারিবারিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে।

গত ৫ আগস্ট পশ্চিম লস অ্যাঞ্জেলসে গাড়ি দুর্ঘটনায় আহত হন অ্যান হেচে। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি এবং আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অভিনেত্রী।

Advertisement

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। রাখা হয়েছিলো লাইফ সাপোর্টেও। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন অ্যান হেচে। তার মধ্যে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!