ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জের মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সরিষা ফুল

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১৪:৪৯, ২৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জের মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সরিষা ফুল
হলদে ছেঁয়ে গেছে মাঠের পর মাঠ ছবিটি উল্লাপাড়া থেকে তোলা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সৌন্দর্য্য মন্ডিত সরিষা ফুল। গ্রামের দিগন্ত জুড়ে মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে। সরিষা ফুলের মন মাতানো সৌন্দর্য ও  গন্ধে সবাইকে আকৃষ্ট করে। 

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় এবার সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। এখানকার গ্রাম জনপদের মাঠের চোখ জুড়ানো প্রাকৃতিক এমন সৌন্দর্য দেখতে ভীড় করছে নানা বয়সি মানুষ। দেশে সরিষা উৎপাদনের শীর্ষ স্থান দখল করে আছে সিরাজগঞ্জ। কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ না হলে এবছর জেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ । সরিষার ফুল ফোটার সাথে সাথে মৌখামারীরা প্রস্তুতি নিচ্ছে মধূ সংগ্রহের জন্য । 

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে । জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশে  দেশের সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে। জেলার ৯ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি উল্লাপাড়ায় এবার সরিষা আবাদ হয়েছে  ২৪ হাজার ৬০৫ হেক্টর। জেলায় আবাদকৃত সরিষার মধ্যে বারি ১৪, ১৭, ১৮ বিনা ৪, ৯ এবং টরি ৭ জাতের সরিষা আবাদ করা হয়েছে। 

ভোজ্য তেলের ঘাটতি পূরণে দেশে তেলজাতীয় ফসল উৎপাদন বাড়ানোর রোডম্যাপ শুরু হয়েছে। উৎপাদনের ধারা অব্যাহত থাকলে ভোজ্যতেলের চাহিদা অনেকাংশই  দেশেই মেটানো সম্ভব বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, এবছর এই উপজেলায় ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান ইতিমধ্যেই সরিষার মধু সংগ্রহের জন্য মৌ খামারীরা প্রস্তুতি নিচ্ছে ।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অদিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জন্য আমরা সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে সব রকম চেষ্টা চালাচ্ছি। এবছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করা   হয়েছে। 

এজন্য  তিনি আরো বলেন  এবারে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষকরা সরিষা চাষে নেমেছে ।  চলতি বছর সিরাজগঞ্জের ১ লাখ ১০ হাজার জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে  সরকারি প্রনোদনায় সরিষা বীজ ও সার বিনা মুল্যে দেয়া হচ্ছে । আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার ফলন ভালো হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি ।  

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!