ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৩, ২৮ জুলাই ২০২২
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের টেকপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় খোকন মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

অন্যদিকে বুধবার রাতে একই সড়কের শিমুলিয়ায় জয় রোজারিও নামে এক মোটরসাইকেল আরোহী কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান।

Advertisement

নিহত খোকন কালীগঞ্জ পৌর এলাকার দেওয়ালেরটেক গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি ওই গ্রামের নিহতের খালাত ভাই রজব আলীর বাড়িতে ভাড়া থাকেন। তিনি ঢাকায় রিকসা চালান। অন্যদিকে, নিহত জয় উপজেলার বক্তারপুর ইউপির জয়রামবেড় এলাকার বাবুল রোজারিওর ছেলে।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকায় যাওয়ার পথে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক পার হওয়ার সময় টঙ্গীগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খোকন মিয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, বুধবার রাতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাড়ি ফেরার পথে কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী জয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পৃথক দুই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!