[ দেশজুড়ে ]
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় আহত অষ্টম শ্রেণির ছাত্র জিহাদুল ইসলাম তাওহীদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিহাদুল ইসলাম তাওহীদ পশ্চিম চরজব্বার গ্রামের আবুল হাশেম সমাজের মোহাম্মদ আরিফের ছেলে। সে আবদুল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ।
.png)
তিনি জানান, শুক্রবার দুই বন্ধুকে নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল সে। ওই সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় জিহাদুল ও তার দুই বন্ধু। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাওহীদের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিহাদুল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!