[ দেশজুড়ে ]
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ফাইল ফটো
নোয়াখালীর সুবর্ণচরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে মো. সোহাগ ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের রহিম উল্যাহর ছেলে আনোয়ার।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
.png)
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, আহতদের পরিচয় পাওয়া গেলেও নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!