নিহতরা হলেন, চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের বারইপড়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে মো. শাহজাহান মোল্লা (৪৫) এবং হাতিয়া পৌরসভার গুল্লাখালি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নিহা আক্তার (৭)। নিহা গুল্লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিলো।
সোমবার (২৫ জুলাই) রাতে এবং মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
.png)
স্থানীয় বাসিন্তা কামরুল ইসলাম জানান, সোমবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন শাহজাহান মোল্লা। রিকশাটি মন্ডবি বেপরী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি রিকশাটিকে চাপা দেয়। এতে দুই চালকসহ আহত হন শাহজাহান। পরে গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা-নলচিরা সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিল স্কুলছাত্রী নিহা আক্তার। বিদ্যালয় থেকে কিছু দূর যাওয়ার পর পেছন থেকে একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পতক্ষেপ নেয়া হবে।