রোববার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক ময়মনসিংহের ধোবাউড়ার সাইফুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার এসআই রেজাউল করিম জানান, রোববার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নেত্রকোণামী বিশাল পরিবহনের একটি বাসের সঙ্গে ত্রিশালের হারুয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।
.png)
অন্যদিকে, শনিবার রাত ১টার দিকে একই সড়কের ঈশ্বরগঞ্জ ব্র্যাক অফিসের সামনে একটি ট্রাক অপর ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক আব্দুল হালিম মারা যান। নিহত ট্রাকচালক আব্দুল হালিমের বাড়ি বগুড়ার শিবগঞ্জে।