ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে সড়কে ঝরল ২ প্রাণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১৩ জুলাই ২০২২
নোয়াখালীতে সড়কে ঝরল ২ প্রাণ
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের জিগাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে শিব্বির আহমেদ এবং সোনাইমুড়ী উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে আবুল হোসেন।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে চাটখিল উপজেলার সোনাচাকা বাজার সংলগ্ন সড়কে বালুবাহী পিকআপভ্যানের চাপায় শিব্বির আহমেদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ পিকআপভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

Advertisement

এদিকে বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজার সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে আবুল হোসেনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় একজন আহত হন।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বলেন, বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে আবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!