ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কুমিল্লা-গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১১:৪৪, ৯ জুলাই ২০২২
কুমিল্লা-গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ফাইল ফটো

কুমিল্লা ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার সকালে দাউদকান্দির গৌরিপুর ও কাপাসিয়ায় এসব দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী আল বারাকা নামক বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর এলাকায় পৌঁছায়। এ সময় বাসটির সামনে হঠাৎ একটি মোটরসাইকেল এসে পড়ে। সেটিকে বাঁচাতে বাসচালক পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে রাস্তার একপাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজনই মারা যান।

এদিকে, গাজীপুরের কাপাসিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো দুজন।

Advertisement

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, সকাল সাড়ে ৮টায় উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকায় কিশোরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কায় দেয় ঢাকাগামী একটি বাস। এতে অটোতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম বলেন, সকালে দুজনকে নিহত ও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!