ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমেক হাসপাতালে টিকেট কালোবাজারি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২২
কুমেক হাসপাতালে টিকেট কালোবাজারি
ছবি : ডেইলি বাংলাদেশ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে বহির্বিভাগে ১০ টাকার টিকেট ৫০ টাকা বিক্রির অভিযোগ উঠেছে। কালোবাজারি চক্র হাসপাতালের কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে এ কাজ করে যাচ্ছে। 

বুধবার সরেজমিনে দেখা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের যোগসাজশে রেজিস্ট্রেশন নম্বরসহ টিকেট বিক্রি হতে দেখা গেছে। টিকেটে রোগীর নামের ঘর খালি। দাম নিচ্ছে ৫০ টাকা। 

সীমা বেগম নামে একজন রোগী অভিযোগে বলেন, সাড়ে সকাল ৯টায় লাইন ধরেও ১১টায় টিকেট সংগ্রহ করতে পারেননি। কেউ কেউ বাড়তি টাকা দিয়ে টিকেট নিয়ে যায়। এ জন্য লাইন সামনে যায় না। 

Advertisement

অভিযোগের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, টিকেট নিয়ে যে অভিযোগ আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ডা. নিশাদসহ অভিযোগ কমিটির সদস্যরা আউট ডোর পরিদর্শন করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!