ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় অটোরিকশার চাকা খুলে যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ২৮ অক্টোবর ২০২২
কুমিল্লায় অটোরিকশার চাকা খুলে যুবকের মৃত্যু
ছবিতে জোবায়ের আহমেদ

কুমিল্লায় অটোরিকশার চাকা খুলে জোবায়ের আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় চড়ানল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জোবায়ের আহমেদ কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার ঈদগাহ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বুড়িচং উপজেলার চড়ানল এলাকায় এসে সামনের চাকার এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশাটিতে চালকসহ পাঁচজন ছিলেন। চাকা খুলে উল্টে যাওয়ার সময় অটোরিকশার পর্দায় লাগানো রশিতে গলা আটকিয়ে গুরুতর আহত হন জোবায়ের। পরে স্থানীয়রা আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালকসহ বাকি তিন যাত্রীও আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Advertisement

কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!