[ রাজধানী ]
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরমান আয়াশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরমানকে উদ্ধার করে নিয়ে আসা ইন্টারনেটের মালিক সাইদুল ইসলাম শিশির বলেন, সন্ধ্যার সময় যাত্রাবাড়ী মাতুয়াইল বাদশা মিয়া রোডের মাথায় ইন্টারনেটের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আয়াশ। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!