ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২৪ অক্টোবর ২০২২
কুমিল্লায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। তবে ঐ যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন গুণবতী স্টেশন পার হলে ঐ যুবক ট্রেন থেকে ছিটকে পড়ে যান। তিনি দুই বগির মধ্যবর্তী স্থানে ট্রেনের হাতল ধরা অবস্থায় ছিলেন। ট্রেন থেকে পড়ে তিনি মাথায় ও বুকে আঘাত পান। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!