ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১১ অক্টোবর ২০২২
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক শিশু।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের বিটিপাড়া এলাকার লেভেল ক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে। তবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাস্তায় পাশে রুলার আর ড্রাম ট্রাক দাঁড় করিয়ে দুই চালক গল্প করছিলেন। এ সময় ট্রেনে হর্নের শব্দ পেয়ে তড়িঘড়ি করে রুলার সরাতে চেষ্টা করেন চালক। তবে পুরোপুরি সরাতে পারেননি। দ্রুত গতির একটি ট্রেন রুলারে ধাক্কা দেয়। এ সময় ট্রেনর ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে থাকা দুই শিশু ছিটকে পড়ে যায়। এতে ট্রেনে থাকা আমড়া বিক্রেতা অজ্ঞাত এক শিশু ট্রেনের নিচে পড়ে যায়। এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা অজ্ঞাত অপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!