শনিবার বেলা ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।