সোমবার সকালে মেলান্দহ উপজেলার মেঘারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম সাকিল মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাঁচ পয়লা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা যায়, সাকিল মেলান্দহ পৌরসভার মেঘারবাড়ী দক্ষিণপাড়া এলাকায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সকালে ঐ এলাকার ঈদগাহ মাঠের পাশে রেললাইন পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. গুলজার হোসেন ট্রেনে কাটা পড়ে ঐ যুবক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।