ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২২
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, সোমবার রাতে স্টেশনের কাছে অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে যশোর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!