ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পাবনায় শব্দদূষণবিরোধী অভিযানে ৪ ট্রাকচালককে জরিমানা, ৮ হর্ণ ধ্বংস
পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ট্রাকের চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী আটটি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। শনিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া এবং মাহফুজ আনান। পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিন এবং জেলা পুলিশের একটি দল অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানিয়েছেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দদূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।