ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর রেলগেট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর রেলগেটের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। কোনো এক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement

তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!