[ দেশজুড়ে ]
ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে শহিদুল মাতুব্বর নামে এক বধির যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভাঙ্গা উপজেলার রেল স্টেশন সংলগ্ন জানদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল জানদি গ্রামের দেলোয়ার মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, শহিদুল বিকেলে ঐ এলাকার রেললাইন পার হয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
.png)
ভাঙ্গার রেল স্টেশন মাস্টার (গ্রেড-থ্রি) সিএম আক্তার হায়দার বলেন, রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ছেলে নিহত হওয়ার খবর জেনেছি। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!