ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ৭ সেপ্টেম্বর ২০২২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
মির্জাপুর রেলওয়ে স্টেশন- ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে মির্জাপুর রেল স্টেশন এলাকায় দুইটি ট্রেন ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

এ নিশ্চিত করে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর রেল স্টেশনে টাঙ্গাইল কমিউটার ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ও ক্রসিং হয়। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় স্টেশন এলাকায় এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হন।

এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকলাইন জানান, মির্জাপুর রেল স্টেশন থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!