[ দেশজুড়ে ]
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
ফাইল ফটো
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে কামারখন্দ উপজেলার তাজুরপাড়া চরতার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশের এসআই আমিরুল ইসলাম বলেন, ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!