[ দেশজুড়ে ]
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
ফাইল ফটো
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে আম্বিয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মহানগরের ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আম্বিয়া স্থানীয় মারিয়ালী এলাকার দুদু মিয়ার স্ত্রী।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশের এসআই মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আম্বিয়া কানে কম শুনতেন। সকালে তিনি ভুরুলিয়া রেলপথের পাশে শাক তুলতে যান। একপর্যায়ে তিনি রেলপথ ধরে হাঁটতে থাকেন। এ সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ঐ পথে চলাকালে একাধিকবার হুইসেল দিলেও তিনি রেলপথ থেকে সরেননি। এতে ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আরো বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!