ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ৯ আগস্ট ২০২২
ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে শাহাদাত হোসেন নামে আট বছর বয়সী এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে হাটহাজারী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত সুনামগঞ্জের মোহাম্মদ জসিমের ছেলে। সে হাটহাজারীর তালিমুল কোরআন নুরানী মাদরাসায় পড়তো।

হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে আমরা রেলওয়ে পুলিশের সঙ্গেও কথা বলবো।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!