রোববার সকাল ৮ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান বধ্যভূমি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার অবাঙ্গালী নতুন ক্যাম্পের আবুল কাশেম আলীর ছেলে।
জানা যায়, ইমাম হাশেম আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তার স্ত্রী ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে রেললাইনের দিকে হাঁটতে যান ইমাম হাশেম আলী। উল্লেখিত সময় গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
.png)
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।