গ্রেফতারকৃত শাহিন আলম শান্ত ডোমার সদর ইউনিয়নের শমসের আলীর ছেলে। শুক্রবার রাতে শহরের আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শাহিন আলম শান্তর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। অভিযান চালিয়ে শহরের আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
ডোমার থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শাহিন আলম শান্ত দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।