[ দেশজুড়ে ]
ফেনীতে ২৬ মামলার আসামি যুবদল নেতা বাবলু গ্রেফতার
জাহিদ হোসেন বাবলু
২৬ মামলার আসামি ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে বাবলুকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, বাবলুর বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তাকে খুঁজছিল পুলিশ। কয়েকটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!