ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি  
প্রকাশিত: ২১:২৮, ১০ আগস্ট ২০২২
তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে রোড রেলস্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ অংশে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড স্টেশনে প্রবেশ করে। এ সময় ট্রেনটি থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক সারোয়ার হোসাইন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ রেলওয়ে পুলিশ দিনাজপুর ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!