[ দেশজুড়ে ]
নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ১ জনের
ফাইল ফটো
নেত্রকোণা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথের ঠাকুরাকোণা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ঠাকুরাকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন লোকটি। তবে তাকে কেউ চেনেন না। লোকটি এ এলাকার নন। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!