[ দেশজুড়ে ]
রেললাইনের পাশে মিলল ট্রেনে কাটা যুবকের লাশ
আজিমনগর রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর উপজেলায় রাসেদুল ইসলাম নামে এক যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাসেদুল কুষ্টিয়া উপজেলার হাটহরিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পূর্বদিকে মনিকহার গ্রামের রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
জানা গেছে, সকালে হাটতে গিয়ে মনিকহার গ্রাম সংলগ্ন রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়া একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
.png)
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!