ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৪, ১১ আগস্ট ২০২২
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
ফাইল ফটো

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহম্মদ (৩৫) নামে বাংলাদেশ পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। 

কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানের রেললাইনে বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

ইয়ামিন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।  সিলেটের কোম্পানিগঞ্জে তার গ্রামের বাড়ি।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ঐ পুলিশ সদস্য রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!