ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৬, ১০ আগস্ট ২০২২
রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরের গেন্ডারিয়া কাঁচাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গেন্ডারিয়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মান্নান শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম হাজী আব্দুল মান্নান শেখ (৭৫), গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ডহরি নৌপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওহাব আলী শেখ। বর্তমানে গেন্ডারিয়া কাঁচাবাজার সংলগ্ন বড় মসজিদ এলাকায় থাকতেন।

Advertisement

নিহতের ছেলে মাসুম শেখ জানান, আমার বাবা গেন্ডারিয়া কাঁচাবাজার বড় মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে শ্যামপুর থানায় নিয়ে আসা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!