ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে নিথর হলেন যুবক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৫ আগস্ট ২০২২
ট্রেনে কাটা পড়ে নিথর হলেন যুবক
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. শাহজাহান শেখ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চাপড়া এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন ওই যুবক। এ সময় খুলনার উদ্দেশ্যে চিলাহাটি থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনটি চাপড়া অতিক্রমের সময় ঝাঁপ দেন তিনি। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

তিনি আরো বলেন, যশোর থেকে জিআরপি পুলিশ রওনা হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!